রুক্মিণীর এআই বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ ব্যক্তি
রুক্মিণীর এআই বিকৃত ছবি মামলায় গ্রেফতার ৩

কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেত্রী রুক্মিণী বসন্তের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত ছবি ও ভিডিও অনলাইনে ছড়ানোর অভিযোগে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিজের অনুমতি ছাড়া এসব অপমানজনক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পর অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ব্যবস্থা নেয়।

গ্রেফতারকৃতদের পরিচয় ও জব্দকৃত মোবাইল

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃত তিন অভিযুক্ত হলেন— বাগলকোট জেলার রবিকুমার (২৪), শিবমোগার বাসিন্দা চন্দ্রকান্ত (৩৩) (বর্তমানে বেঙ্গালুরুতে বসবাসরত) এবং বেঙ্গালুরুর বাসিন্দা রঞ্জিত (২৫)। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে, যা এসব এআই কনটেন্ট তৈরি ও ছড়ানোর কাজে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ।

রুক্মিণীর প্রতিক্রিয়া ও আইনি ব্যবস্থা

গত মাসে সামাজিক মাধ্যমে ভুয়া ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই রুক্মিণী বসন্ত প্রকাশ্যে এর প্রতিবাদ জানান। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমার এবং আমার টিমের নজরে এসেছে যে আমার নামে কিছু এআই-জেনারেটেড ছবি অনলাইনে ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও সাইবার ক্রাইম পদক্ষেপ নিচ্ছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তদের রিমান্ড ও তদন্ত

অভিযুক্তদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীরা এই চক্রের পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুক্মিণীর বর্তমান প্রজেক্ট

বর্তমানে রুক্মিণী বসন্তের হাতে বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। তাকে সুপারস্টার যশের বিপরীতে ‘টক্সিক’ এবং জুনিয়র এনটিআরের সঙ্গে প্রশান্ত নীল পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘ড্রাগন’-এ দেখা যাবে। এছাড়া ধানুশের আসন্ন চলচ্চিত্র ‘ডি৫৬’-এও তিনি অভিনয় করছেন।