ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘোরাঘুরির নতুন নতুন ছবি পোস্ট করেছেন। গতকালও তিনি নতুন ছবি দিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে এসব ছবি সংগ্রহ করা হয়েছে। তবে কোথায় ঘুরতে গেছেন, তা অবশ্য জানাননি অভিনেত্রী।
ভক্তদের প্রশংসায় ভাসছেন ফারিয়া
তাঁর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্তরা। অভিনেত্রীর ফেসবুক থেকে পাওয়া ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে লাল পোশাকে। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় দশ হাজার। ভক্তরা মন্তব্যে আগুনের ইমোজি দিয়েছেন।
সবশেষ কাজ ‘লোকে বলে’ গান
ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘লোকে বলে’ গানের ভিডিওতে। গানটি তিনি নিজেই গেয়েছিলেন। অভিনেত্রীর ফেসবুক থেকে এই তথ্য জানা গেছে।



