ম্যাক্রোঁর সানগ্লাস নিয়ে নতুন জল্পনা: চোখের সমস্যা নাকি পারিবারিক সহিংসতার লক্ষণ?
ম্যাক্রোঁর সানগ্লাস নিয়ে জল্পনা: চোখের সমস্যা নাকি পারিবারিক সহিংসতা?

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও আলোচনায়। এবার তাঁর কোনো বক্তব্য নয়, বরং পরিহিত সানগ্লাসের কারণে। ঘরের ভেতরে, রাতের বেলাতেও তাকে নীল প্রতিফলকযুক্ত ‘অ্যাভিয়েটর’ সানগ্লাস পরে দেখা যাচ্ছে। ফ্রান্সে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও রানি সুথিদার সঙ্গে সাক্ষাৎ, মৃত্যুদণ্ডবিরোধী নবম বিশ্ব কংগ্রেসে বক্তব্য এবং দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে নৈশভোজের সময়ও এই চশমা চোখে ছিল তাঁর।

সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা

ম্যাক্রোঁর এই সানগ্লাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেটিজেনদের কেউ কেউ এটিকে চোখের পুরোনো ইনফেকশন মনে করছেন, আবার কেউ কেউ ধারণা করছেন এটি পারিবারিক সহিংসতার লক্ষণ। এক্স প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, রাতের বেলা ডিনারে কেন তিনি সানগ্লাস পরে আছেন? জবাবে কেউ একে ‘আলোর প্রতি সংবেদনশীলতা’ বলেছেন, আবার কেউ ‘টম ক্রুজ সাজার ফ্যান্টাসি’ বলে উপহাস করেছেন।

স্ত্রী ব্রিজিতকে নিয়ে মন্তব্য

সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘তার স্ত্রী কি আবার তার চোখে আঘাত করেছেন?’ আরেকজন লিখেছেন, ‘স্ত্রী কি তাকে আবার চোখ কালো করে দেওয়ার মতো মার দিয়েছেন?’ এই মন্তব্যের উৎস ২০২৫ সালের মে মাসের একটি ভাইরাল ভিডিও, যেখানে ভিয়েতনাম সফরের শুরুতে ব্রিজিতকে রসিকতা করে ম্যাক্রোঁর মুখ একপাশে ঠেলে দিতে দেখা যায়। যদিও ম্যাক্রোঁ পরে এটিকে প্রেক্ষাপটহীন নিরীহ কৌতুক বলে উড়িয়ে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানুয়ারিতে চশমার বিক্রি বেড়ে ক্র্যাশ

চলতি বছরের জানুয়ারিতেও ম্যাক্রোঁকে এই চশমা পরে দেখা গিয়েছিল। সে সময় ‘টপ গান’ সিনেমার স্টাইলের এই চশমার বিক্রি এতটাই বেড়ে যায় যে ব্র্যান্ডটির ওয়েবসাইট ক্র্যাশ করে এবং পুঁজিবাজারে এর শেয়ারের দাম মাত্র কয়েক দিনে ৭০ শতাংশ বেড়ে যায়। পরে জানা যায়, ম্যাক্রোঁ সে সময় চোখের এক ধরনের রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। এটি মূলত চোখের একটি রক্তনালী ফেটে যাওয়ার ঘটনা, যা ক্ষতিকারক বা ব্যথাদায়ক নয় এবং দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তখন তিনি বিষয়টি নিয়ে কৌতুক করে ‘রকি ৩’ সিনেমার গানের অনুকরণে একে ‘আই অব দ্য টাইগার’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘যারা এর অর্থ বোঝেন, তারা জানেন এটি এক দৃঢ়তার প্রতীক।’

নতুন জল্পনার মাত্রা

তবে এবার নেটিজেনদের জল্পনা অন্য মাত্রা পেয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাতের খাবারের সময় ম্যাক্রোঁর চশমা পরা দেখে প্রশ্ন উঠেছে, রাতের বেলা ডিনারে কেন তিনি সানগ্লাস পরে আছেন? কেউ কেউ একে চোখের সমস্যা বললেও, অনেকেই পারিবারিক সহিংসতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। উইয়ন নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।