মোহাম্মদ সালাহর মোট সম্পদের পরিমাণ ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার। এই আয়ের প্রধান উৎস লিভারপুলের সাথে তার চুক্তি ও বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি।
মাঠে সিজদাহ ও ব্যক্তিগত জীবন
গোল করার পর মাঠে প্রায়ই সিজদাহ দিয়ে থাকেন সালাহ। শৈশবের প্রেমিকা ম্যাগি সাদেককে বিয়ে করেছেন। তাদের দুই মেয়ে মাক্কা ও কায়ান।
গাড়ির প্রতি ঝোঁক
গাড়ির প্রতি প্রবল ঝোঁক আছে এই ফুটবল তারকার। তার গ্যারেজে জায়গা পেয়েছে বিশ্বের সেরা সুপারকারগুলো। ল্যাম্বরগিনি ও পোর্শের মতো দামি সুপারকারের পাশাপাশি বেন্টলি ও মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়িও চালান। পরিবারের জন্য আছে আউডি কিউ৭ ও বেন্টলি বেন্টেগা। নিজের প্রথম গাড়ি টয়োটা ক্যামরিও এখনো রেখে দিয়েছেন।
লিভারপুলে বসবাস
লিভারপুলে খেলার সময় মোহাম্মদ সালাহ ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ এলাকায় থাকেন। ম্যানচেস্টারের কাছের এই অভিজাত অঞ্চলটি তারকাদের আবাস হিসেবেই পরিচিত।
বাড়ির বিশেষ ব্যবস্থা
এক সাক্ষাৎকারে সালাহ মজা করে জানিয়েছিলেন, তাঁর বাড়ি অনেকটা ‘হাসপাতালের মতো’। নিজের ফিটনেস ঠিক রাখতে সালাহর বাড়িতে জিমের দুটি রুম আছে। শারীরিক ধকল দ্রুত কাটিয়ে ওঠার জন্য সেখানে ক্রায়োথেরাপি ও হাইপারবারিক চেম্বারও রাখা হয়েছে।
বেতন ও ঘড়ি সংগ্রহ
সপ্তাহে প্রায় ৪০ লাখ পাউন্ড বেতন পান প্রিমিয়ার লিগের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া এই ফুটবলার। লাক্সারি ঘড়ির ব্র্যান্ডের প্রতিও ঝোঁক আছে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। রিচার্ড মিল তাঁর প্রিয় ঘড়ির ব্র্যান্ড। তাঁর সংগ্রহে আছে অডেমাহ পিকের মতো বিলাসবহুল ঘড়িও।
পোশাকের ব্র্যান্ড
মোহাম্মদ সালাহকে প্রায়ই দেখা যায় ফেন্দি ও ডলচে অ্যান্ড গ্যাবানার মতো লাক্সারি ব্র্যান্ডের পোশাকে।



