শাহরুখ-দীপিকার বিরুদ্ধে আইনজীবীর মামলা: হুন্ডাই গাড়ির ত্রুটিতে আইনি লড়াই
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে আইনজীবীর মামলা: গাড়ির ত্রুটিতে আইনি লড়াই

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে আইনজীবীর মামলা: হুন্ডাই গাড়ির ত্রুটিতে বিতর্ক

রাজস্থানের এক আইনজীবী হুন্ডাই আলকাজার গাড়ির ত্রুটির জন্য বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা গেছে, কীর্তি সিং নামের ওই আইনজীবী প্রায় ২৪ লাখ টাকা দিয়ে একটি হুন্ডাই আলকাজার এসইউভি কিনেছিলেন। তবে গাড়িটি কেনার পর থেকেই তিনি একাধিক যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন। অভিযোগে বলা হয়েছে, গাড়িটিতে ইঞ্জিন কম্পন, এক্সিলারেট করার সময় গতি কমে যাওয়া এবং ওভারটেক করার সময় জটিলতা দেখা দেয়। আইনজীবীর মতে, এই ত্রুটিগুলো নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছিল।

কীর্তি সিং কোম্পানির কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও কোনো সন্তোষজনক সমাধান না পেয়ে শেষ পর্যন্ত হুন্ডাই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তবে মামলার একটি বিশেষ দিক নেটিজেনদের নজর কেড়েছে—তিনি হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী খান্না এই ঘটনার বিস্তারিত শেয়ার করার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়। ভাইরাল পোস্টে লেখা হয়, 'ভাবুন একবার, গাড়ি কিনলেন আর শেষমেশ মামলা ঠুকে দিলেন বিজ্ঞাপনের তারকাদের নামে!'

নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, 'ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধে মামলা করার আইডিয়াটা শুনতে ভালো লাগে, কিন্তু আদালত আদৌ তারকাদের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।'

অন্য একজন রসিকতা করে লিখেছেন, 'গাড়ি কেনার পর শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়বেন—এমন কিছু তো আর গাড়ির ইউজার ম্যানুয়ালে লেখা থাকে না!'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় এক ব্যবহারকারী আইনজীবীর কৌশলকে সমর্থন করে হিন্দি প্রবাদ টেনে লিখেছেন, 'হয়তো এর পরেই হুন্ডাই কীর্তি সিংকে সঠিক জবাব দিয়েছে। কখনো কখনো সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতেই হয়।'

তবে সবাই অভিযোগগুলো সত্য বলে মেনে নিচ্ছেন না। সন্দেহ প্রকাশ করে এক ব্যবহারকারী তীব্র ভাষায় লিখেছেন, 'ইঞ্জিন ভাইব্রেশন আর এক্সিলারেশনের সময় পাওয়ার লস? কী সব ফালতু কথা! এগুলো বানিয়ে বলা সমস্যা। এই আইনজীবীদের হাতে কোনো কাজ না থাকলে নিজেদের প্রচারের জন্য বিনাকারণেই মানুষকে আদালতে টেনে নিয়ে যায়।'

বিপরীতে অনেকের মত, যেসব তারকা বড় বড় ব্র্যান্ডের প্রচারের জন্য কোটি কোটি টাকা নেন, পণ্যের মান খারাপ হলে তাদেরও কিছুটা দায়ভার নেওয়া উচিত।

সূত্র: নিউজ১৮