চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন
চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নৃত্য পরিচালক জাকির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জায়েদ খান

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এক ফেসবুক পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’

জায়েদ খান আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাঁচ বছরের কন্যা সন্তান রেখে গেছেন

জানা গেছে, জাকির হোসেনের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। বহু সিনেমায় নৃত্য নির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি একসময় ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জাকির হোসেনের মৃত্যুতে ঢালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ