সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নাম চূড়ান্ত, রাজকুমার রাও শুরু করেছেন শুটিং
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নাম চূড়ান্ত, শুটিং শুরু

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নাম চূড়ান্ত, শুটিং শুরু করেছেন রাজকুমার রাও

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইকন সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে গত কয়েক বছর ধরে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনেতা রাজকুমার রাও জানিয়েছেন, বড় পর্দায় 'দাদা' হয়ে ওঠার যাত্রা শুরু করেছেন তিনি।

বায়োপিকের নাম ও দল

বহুল প্রতীক্ষিত এই বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউডের খ্যাতনামা অভিনেতা রাজকুমার রাওকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুটিং শুরুর খবরটি নিশ্চিত করে রাজকুমার একটি পোস্ট শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'এবং শুরু হলো... একমাত্র এবং অদ্বিতীয় দাদা।' জানা গেছে, সিনেমাটির নাম রাখা হয়েছে 'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি'। ছবিটি প্রযোজনা করছেন লভ রঞ্জন এবং পরিচালনায় আছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

রাজকুমারের শারীরিক পরিবর্তন

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য রাজকুমারকে এক বিশাল শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার আগের প্রজেক্ট 'নিকাম'-এর জন্য তাকে প্রায় ৯-১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। অভিনেতা জানান, সেই চরিত্রের জন্য তিনি নিয়মিত পিজ্জা, মিষ্টি, আলুর পরোটা এবং বিরিয়ানির মতো উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইনস্টাগ্রাম পোস্টে রাজকুমার আরও যোগ করেন, 'নিকাম-এর জন্য আমাকে কোনো গ্ল্যামার ছাড়াই সাধারণ লুকে পর্দায় আসতে হয়েছিল। আশা করি সিনেমাটি মুক্তি পেলে আপনারা আমার পরিশ্রম দেখতে পাবেন। এখন সময় সেই অতিরিক্ত ওজন কমিয়ে ফেলে নিজেকে 'গাঙ্গুলী মোড'-এ নিয়ে যাওয়ার।'

সম্মান ও চ্যালেঞ্জ

সৌরভ গাঙ্গুলীর মতো একজন ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলা জাতীয় পুরস্কার জয়ী রাজকুমারের জন্য যেমন সম্মানের, তেমনি বড় চ্যালেঞ্জও বটে। বিশেষ করে সৌরভের সেই সিগনেচার ব্যাটিং স্টাইল এবং ড্রেসিংরুমের সেই চেনা মেজাজ নিখুঁতভাবে তুলে ধরাই এখন এই প্রতিভাবান অভিনেতার মূল লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুক্তির সম্ভাব্য সময়

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এই বায়োপিক বলিউডে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ক্রিকেট ও বিনোদন জগতের ভক্তদের জন্য অপেক্ষার অবসান ঘটাবে।