জিন্স না ধুয়েও যেভাবে ভালো রাখবেন, জানুন বিশেষজ্ঞ পরামর্শ
জিন্স না ধুয়েও যেভাবে ভালো রাখবেন, জানুন বিশেষজ্ঞ পরামর্শ

জিন্স বর্তমানে পুরুষ ও নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পোশাক। এটি মূলত ডেনিম নামক শক্ত ও টেকসই কাপড় দিয়ে তৈরি, যা সাধারণ কাপড়ের তুলনায় অনেক বেশি স্থায়ী। তবে বিশেষজ্ঞদের মতে, খুব ঘন ঘন ধোয়ার কারণে জিন্সের কাপড়ের গঠন দুর্বল হয়ে পড়ে এবং এর রঙ ও ফিটিং ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। তাই জিন্সের স্থায়িত্ব বাড়াতে এবং রঙ ও ফিটিং অক্ষুণ্ন রাখতে সঠিক যত্ন নেওয়া জরুরি।

কখন ধোবেন জিন্স?

টেক্সটাইল ও চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, জিন্স কতবার ধোয়া উচিত তা নির্ভর করে ব্যবহারের ধরন ও পরিবেশের ওপর। সাধারণত একটি জিন্স ১০ থেকে ১২ বার পরার পর ধোয়া নিরাপদ। এতে কাপড়ের টেকসই গঠন, রঙ এবং ফিটিং দীর্ঘদিন ভালো থাকে। তবে যদি জিন্সে দাগ লাগে বা দুর্গন্ধ হয়, তাহলে আগেই ধোয়া প্রয়োজন।

ধোয়ার সহজ বিকল্প

অনেক সময় ধোয়ার বদলে কিছু সহজ উপায় অনুসরণ করেই জিন্সকে পরিষ্কার ও সতেজ রাখা সম্ভব। উদাহরণ হিসেবে বলা হয়েছে, প্রতিবার ব্যবহারের পর জিন্স না ধুয়ে খোলা বাতাসে বা রোদে উল্টো করে ঝুলিয়ে রাখলে এর ভেতরের আর্দ্রতা ও দুর্গন্ধ দূর হয়। আরও একটি জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রিজে রাখা—জিপলক ব্যাগে ভরে সারারাত ফ্রিজারে রাখলে ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় বলে ধারণা করা হয়। এছাড়া দাগ লাগলে পুরো প্যান্ট না ধুয়ে শুধু সেই অংশ পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঠান্ডা পানিতে জেন্টল ওয়াশ

যখনই জিন্স ধোয়ার প্রয়োজন হয়, বিশেষজ্ঞরা পরামর্শ দেন জিন্স উল্টো করে ঠান্ডা পানিতে মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে ‘জেন্টল ওয়াশ’ মোডে ধোয়া সবচেয়ে ভালো। গরম পানি ব্যবহার করলে কাপড় দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যাকটেরিয়া নিয়ে কী ভাবছেন?

ব্যাকটেরিয়া নিয়ে উদ্বেগ থাকলেও গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন না ধুলেও জিন্সে ব্যাকটেরিয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে না। কারণ এগুলো সাধারণত শরীরের স্বাভাবিক ত্বক থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর নয়। তবে দুর্গন্ধ দেখা দিলে তখনই ধোয়া উচিত।