সময় টিভি দখলের চেষ্টা: পতিত আওয়ামী লীগপন্থীদের পাঁয়তারা
সময় টিভি দখলের চেষ্টা: পতিত আওয়ামী লীগপন্থীদের পাঁয়তারা

সময় টিভি দখলের পাঁয়তারা শুরু করেছে পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারি সাংবাদিকরা। রোববার (১০ মে) সন্ধ্যার পর সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের নেতৃত্বে এই অপচেষ্টা শুরু হয়েছে। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের প্রধান সমন্বয়ক রিভু এবং পাভেলরা মিলে সময় টিভিকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে প্রায় ১৮০জন আওয়ামী লীগপন্থী সাংবাদিককে চাকুরি দিয়ে নিজের পক্ষে পাল্লা ভারি করেছেন।

সাংবাদিকদের প্রতিক্রিয়া

সময় টিভির সাংবাদিকরা জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট সাংবাদিক আহমেদ জুবায়ের টিভিতে প্রবেশ করে অবৈধভাবে সিইও জুবায়ের বাবুকে চাকুরিচ্যুতির চিঠি দেন। যেটি আহমেদ জুবায়ের করতে পারেন না। এই অবৈধ চিঠি প্রত্যাখান করেন জুবায়ের বাবু। তিনি অফিসে অবস্থান করেন। তার পক্ষের সাংবাদিকরা নিজেরাই অফিসে অবস্থান নিয়েছেন। এ নিয়ে সময় টিভিতে উত্তেজনা বিরাজ করছে।

পটভূমি

সময় টিভি বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রচারযন্ত্রে পরিণত হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে ন্যাক্করজনক ভূমিকায় অবতীর্ণ হয়। সময় টিভি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদনও করেছিলো। ৫ আগস্ট পটপরিবর্তনের পর সময় টিভি কর্তৃপক্ষ সিইও হিসাবে সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবুকে নিয়োগ দেন। সময় টিভির গুনগন পরিবর্তন আনেন। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সাংবাদিকদের পদোন্নতিও দেন। কিন্তু ঘাপটি মেরে থাকা আহমেদ জুবায়ের হঠাৎ দৃশ্যপটে এসে সময় টিভি দখলে মরিয়া হয়ে উঠেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিইও এর বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে সময় টিভির সিইও জুবায়ের বাবু জানিয়েছেন, অবৈধভাবে সময়টিভি দখল করার পাঁয়তারা শুরু করেছে পতিত আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র। সময় টিভির সাংবাদিকরা এই নিয়ে আতংকিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ