টালিউড তারকা জিৎ কি বিজেপিতে যোগ দিচ্ছেন? জল্পনা তুঙ্গে
জিৎ কি বিজেপিতে নাম লেখাবেন? জল্পনা তুঙ্গে

টালিউড সুপারস্টার জিৎ ক্যারিয়ারে বরাবরই রাজনৈতিক মঞ্চ থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন। কোনো দলীয় প্রচার বা সভায় তাকে এতদিন দেখা যায়নি, বরং নিজের কাজ ও ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থেকেছেন তিনি। তবে এই তারকার সাম্প্রতিক কার্যক্রমের ফলে তিনি রাজনীতিতে নাম লেখাবেন কিনা তা নিয়ে নেটপাড়ায় ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনে জিতের মন্তব্য

এর আগে বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিৎ মন্তব্য করেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। আর ৪ তারিখ ফলাফল প্রকাশের দিন টালিউডের তিনিই প্রথম, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি

এবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গেল তাকে। শুক্রবার (৮ মে) ভিআইপি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। এদিন কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন টালিউডের ‘বস’ খ্যাত এই অভিনেতা। অনুষ্ঠানে তার উপস্থিতি ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে প্রশ্ন

সেখানকার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার তার গায়েও রাজনীতির রঙ লাগল? এর আগে বিধানসভা নির্বাচনে ওপার বাংলায় গেরুয়া শিবিরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মঙ্গলবার (৫ মে) ফেসবুকে বিজেপিকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন জিৎ। সেই পোস্টে অভিনেতা লিখেছিলেন, ‘বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’

জল্পনা-কল্পনা

এসব থেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে অনেকেই। তবে রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে দাঁড়ানো নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি টালিউড সুপারস্টার। তার ভক্তরা ও গণমাধ্যম এই বিষয়ে আরও স্পষ্টতা পাওয়ার অপেক্ষায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা অবলম্বনে