কিয়ারা আদভানির কফির সঙ্গী হেলদি বাইট, কতটা উপকারী?
কিয়ারা আদভানির কফির সঙ্গী হেলদি বাইট, কতটা উপকারী?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি প্রতিদিন সকালে কফির সঙ্গে বিস্কুটের পরিবর্তে খেজুর, বাদাম ও বীজ দিয়ে তৈরি এনার্জি বাইট খেয়ে থাকেন। এই স্বাস্থ্যকর খাবারটি ফাইবারের একটি চমৎকার উৎস, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং কফিতে থাকা ক্যাফেইনের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে দেয়। খেজুর, কাঠবাদাম, চিয়াসিড, ওটস ও ডার্ক চকোলেট মিশিয়ে ঘরেই সহজে তৈরি করা যায় এই পুষ্টিকর স্ন্যাকস।

বিস্কুটের ক্ষতিকর দিক

প্রতিদিন সকালে চা বা কফির সঙ্গে দুটো বিস্কুট খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। একেক দিন একেক রকম বিস্কুট দিয়ে স্বাদবদল হয়। কিন্তু বিস্কুটের ক্ষতিকর দিকগুলো নিয়ে আমরা খুব কমই ভাবি। বিস্কুট অনেকের কাছে মুশকিল আসানের মতো খাবার। ক্ষুধা লাগলে প্রথমেই বিস্কুটের কথা মাথায় আসে। তবে বিস্কুট জাতীয় খাবার উচ্চ তাপমাত্রায় তৈরি হওয়ায় এতে অ্যাক্রালামাইড নামক রাসায়নিক তৈরি হয়, যা কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী। একই ক্ষতি হয় বাদামি টোস্ট করে পাউরুটি খেলেও।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত এ ধরনের খাবার খাওয়ার দীর্ঘমেয়াদি কুফল রয়েছে। শুধু কার্সিনোজেনিক প্রভাবই নয়, বিস্কুট তৈরিতে ব্যবহৃত পাম অয়েল, রিফাইনড সুগার ও ময়দা—এগুলোর কোনোটিই স্বাস্থ্যকর নয়। দীর্ঘদিন ধরে ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করলে তা নানা সমস্যা তৈরি করে, যেমন ডায়াবেটিস ও স্থূলতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিয়ারা আদভানির পছন্দের হেলদি বাইট

সম্প্রতি কিয়ারা আদভানি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি সকালে কফি খাচ্ছেন, তবে সঙ্গে বিস্কুট নয়, বরং হেলদি বাইট। কফির সঙ্গে বাদাম, নানা ধরনের বীজ বা খেজুর দিয়ে তৈরি এনার্জি বাইট খেলে দ্রুত শক্তি মেলে এবং শরীরে ভারসাম্য আসে। এ বাইটগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রাকৃতিক শর্করা থাকে, যা কফির সঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। বিশেষ করে ব্যায়ামের আগে হালকা খাবার হিসেবে বা অল্প খিদে পেলে এ ধরনের হেলদি বাইট খাওয়া যেতে পারে।

পুষ্টিবিদের মতামত

পাঞ্জাবের পুষ্টিবিদ ও ফিটনেস কোচ গরিমা গয়াল বলেন, চা বা কফির সঙ্গে কিছু খেতে মন চায়, সে ক্ষেত্রে হেলদি বাইট একটি ভালো বিকল্প। তিনি বলেন, 'ক্যাফেইনের উদ্দীপনায় কফি দিয়ে দিন শুরু করলে মস্তিষ্ক সজাগ হয় এবং মনোযোগ বাড়ে। ব্যায়ামের আগে কফি খেলে ওয়ার্কআউটের কার্যকারিতা বাড়ে এবং শরীর চাঙা থাকে। তবে সকালে ঘুম থেকে উঠেই সঠিক খাবার না খেয়ে কফি খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।'

ঘরেই বানান হেলদি বাইট

কাঠবাদাম, কাজু ও মাখানা প্রথমে শুকনো তাওয়ায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার একটি মিক্সারে সেগুলো দিয়ে সঙ্গে মিশিয়ে দিন বেশ খানিকটা খেজুর আর কিশমিশ। ভালো করে বেটে নিন। এরপর মিশ্রণটিতে সামান্য কোকো পাউডার মিশিয়ে নিন। একটি ট্রেতে বাটার পেপার বিছিয়ে মিশ্রণটি ছোট ছোট বলের আকারে গড়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে হেলদি বাইট।