প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী সত্যি: তামিলনাড়ুতে বিজয়ের দল এগিয়ে ১১১ আসনে
প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী সত্যি: বিজয়ের দল এগিয়ে ১১১ আসনে

গত ২৯ এপ্রিল যখন একজন ভোট বিশ্লেষক দাবি করেছিলেন যে, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসন জিততে পারে, তখন অনেকেই এটিকে উপহাস করেছিলেন। কোনও রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই একজন অভিনেতার নেতৃত্বে প্রথম নির্বাচনে অংশ নেওয়া একটি দল কীভাবে এমন বড় সাফল্য পেতে পারে, তা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। সেই সংস্থার সংখ্যাগুলো ছিল মূলত ভোট গ্রহণের পর তাদের করা বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় আগে টিভিকে’র সাফল্য নিয়ে করা আরেকটি ভবিষ্যদ্বাণী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

টিভিকে দলটি গঠনের ঠিক এক বছর পর গত বছরের মার্চ মাসে তন্থি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটকুশলী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া প্রশান্ত কিশোরের কাছে দলটির ভবিষ্যৎ এবং এর প্রতিষ্ঠাতা তামিল সিনেমার সুপারস্টার বিজয়কে নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সে সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজয়ের অঙ্গীকার হলো এককভাবে লড়াই করা। আমি এর কোনও পরিবর্তন দেখছি না। তিনি যদি এককভাবে লড়াই করেন, তবে তামিলনাড়ুতে তার জেতার খুব ভালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত কিশোরের নিজস্ব দল জন সুরজ গত বছর বিহার বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি। সাক্ষাৎকারে যখন তাকে মনে করিয়ে দেওয়া হয় যে ‘জয়’ বলতে টিভিকে-কে ১১৮টি আসনে জয়ী হতে হবে, যা ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন, তখন কিশোর তার দাবিতে অনড় থাকেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, হ্যাঁ, একদম। এই ভিডিওটি রেখে দিন এবং তামিলনাড়ুর নির্বাচনি ফলাফল প্রকাশের দিন এটি চালিয়ে দেখবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠিত রাজনৈতিক কৌশলবিষয়ক প্রতিষ্ঠান আই-প্যাক তামিলনাড়ুতে টিভিকে’র সঙ্গে কাজ করেছে বলে গুঞ্জন রয়েছে। তবে ওই সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে তার এবং দলের সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে কিশোর বলেছিলেন, আমরা রাজনৈতিক সহযোগীর চেয়ে বন্ধুর মতো বেশি। পাঁচ বছর আগে আমাদের প্রথম কথা হয়েছিল... আমি তার রাজনৈতিক উপদেষ্টা নই। আমাদের আদর্শগত মূল্যবোধ এক।

সোমবার বেলা ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে ১১১টি আসনে এগিয়ে রয়েছেন বিজয়। এর মাধ্যমে তিনি বেশিরভাগ বুথফেরত জরিপের পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছেন, যেখানে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে ডিএমকে এবং এম কে স্টালিন আবারও রাজ্যটির ক্ষমতায় ফিরছেন।