প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন তমা মির্জা
প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার জিতলেন তমা

গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শিহাব শাহীনের সিনেমা ‘দাগি’তে অসাধারণ অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তমা মির্জা। মেরিল–প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে এই স্বীকৃতি পান তিনি। গতকাল সন্ধ্যায় পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। কারণ, এটি তার ক্যারিয়ারের প্রথম মেরিল–প্রথম আলো পুরস্কার।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি

পুরস্কার হাতে পেয়ে তমা বলেন, ‘দীর্ঘ বলব না, তবে আলহামদুলিল্লাহ, ক্যারিয়ারে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাকে আম্মু আফসোস করে বলেছিল, “কখনো মেরিল-প্রথম আলো পুরস্কার পেলে না।” আফসোস করতে করতে বলত, “অনেক ভালো কাজ করো, আরও ভালো অভিনয় করো, আরও চেষ্টা করো; হবে। আজ হয়নি তো কী হয়েছে পরেরবার হবে, পরেরবার হয়নি তো কী হয়েছে, তার পরেরবার হবে।”’ আমি ইমোশনাল হতে চাই না...। জেরিন চরিত্রের জন্য আমি প্রথমে শিহাব শাহীন ভাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ, আমার থেকে পরিশ্রম ওনার বেশি ছিল যে কীভাবে জেরিন ক্যারেক্টারটা আরও ডেভেলপ করা যায়, চরিত্রটিকে ব্যতিক্রম করা যায়, সেটা নিয়ে উনি অনেক কাজ করেছেন।’

অন্যান্য কৃতজ্ঞতা

এছাড়া তিনি ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি ও সহ–অভিনেতা আফরান নিশোকে ধন্যবাদ জানান। ‘দাগি’ সিনেমায় জেরিন চরিত্রে নিশোকে যোগ্য সংগত দিয়েছেন তমা মির্জা। প্রথম আলোর রিভিউতে বলা হয়, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’, ‘আমলনামা’ থেকে ‘দাগি’—অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাঁকে মনে রাখতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ