সন্তানদের কঠিন সময় নিয়ে মুখ খুললেন সাইফ আলি খান
সন্তানদের কঠিন সময় নিয়ে মুখ খুললেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। পতৌদি পরিবারের নবাব হিসেবে পরিচিত এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন। তার শুরুর দিকের কিছু সিনেমা সেভাবে সফল না হলেও তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। তবে সাইফ জোর দিয়ে বলেন, বিষয়গুলো যতটা সহজ মনে হয়েছিল, ততটা ছিল না।

সাইফের ক্যারিয়ার ও বর্তমান প্রেক্ষাপট

সাইফ আলি খান বলেন, 'আমি টিকে গিয়েছিলাম। কারণ একটা দীর্ঘ সময় ছিল যখন আমি যে ধরনের সিনেমা করছিলাম, সেগুলো কেউ করতে চাইছিল না। এমন নয় যে ভালো না হওয়া সত্ত্বেও আমি বারবার বলিউডের সেরা সিনেমাগুলো পাচ্ছিলাম। কিন্তু ভাগ্যও সহায় ছিল। বর্তমানের তুলনায় তখনকার দর্শকরা অনেক বেশি সহনশীল ছিল।'

নবীন প্রজন্মের চ্যালেঞ্জ

তরুণ অভিনয়শিল্পীরা কি সেই সুযোগ পাচ্ছেন? তাদের কি সহজেই বাতিল করে দেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, 'আমি যখন এসেছিলাম, তখন সময়টা অনেক বেশি সহনশীল ছিল। কিন্তু এখন আমাদের সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত থাকতে হয়।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইফ আরও বলেন, 'প্রস্তুতির পুরো ধারণাটাই এখন বদলে গেছে। কিছু অভিনেতা সবসময়ই তা করে এসেছেন। যেমন হৃতিক রোশন তার অভিষেকের আগে নাচ, শারীরিক গঠন ও সবকিছুর প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ধারণাটা বদলে গেছে এবং সিনেমার পুরো জগতটাই বদলে গেছে।'

তিনি বলেন, 'এখন সময়টা আলাদা। আমি ওদেরও (সারা ও ইব্রাহিম) বলেছি যে, তোমাদের প্রস্তুতি নিতে হবে; কিন্তু এগুলো প্রযোজকদের সিদ্ধান্তও বটে। বিশ বছর বয়সে পরিস্থিতি কেমন ছিল, তা মনে রাখা কঠিন। কিন্তু বড়পর্দার আকর্ষণই এমন যে, মানুষ মনে করে নবীন অভিনয়শিল্পীরা পুরোপুরি প্রস্তুত। তাই এটা একটা কঠিন পরিস্থিতি। প্রতিযোগিতা সবসময়ই ছিল, কিন্তু দর্শক এখন আগের চেয়ে অনেক কম সহনশীল।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ