লিচুর ডাল ভাঙায় শিশুকে পানিতে নিক্ষেপ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
লিচুর ডাল ভাঙায় শিশুকে পানিতে নিক্ষেপ, ভাইরাল ফুটেজ

কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় লিচুর ডাল ভাঙার অপরাধে তাহসিন নামের এক শিশুকে মারধর করে পুকুরে নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। শুক্রবার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তাহসিন একটি লিচু গাছের ডাল ভেঙে ফেলায় অমি নামের এক যুবক তাকে ধরে মারধর করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি পুকুরে নিক্ষেপ করে। ভিডিওতে দেখা যায়, অমি শিশুটিকে ধরে পানিতে ছুড়ে ফেলার সময় আশপাশের কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কারো কথায় কান দেয়নি। পরে স্থানীয় লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে।

অভিযুক্ত পরিচিতি

অভিযুক্ত অমি ওই এলাকার আবুল মেম্বারের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের নজরে এসেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শিশু নির্যাতনের এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ