গান, নাচ, ছবি আঁকা আর সিনেমা-নাটক দেখে বেড়ে উঠেছেন অমৃতা চট্টোপাধ্যায়। গৎবাঁধা চাকরি করতে চাননি, তাই বেছে নিয়েছেন পছন্দের অভিনয় জীবন। এক যুগ কেটে গেছে তাঁর এই ক্যারিয়ারে। টালিউডের পরিচিত মুখ তিনি এখন। সাবলীল অভিনয়ের জন্য বেশ সুনাম আছে তাঁর। তবে আলাদাভাবে অভিনেত্রীর রূপের প্রশংসা না করে পারা যায় না। তাঁর কোঁকড়ানো চুল, কাজলকালো চোখ আর মিষ্টি হাসির প্রেমে অনেকেই পাগল। ফ্যাশনবোধেও দুর্দান্ত অমৃতা। তাঁর স্বাভাবিক সৌন্দর্য আর মিনিমাল স্টাইলই যেন আলাদা করে নজর কাড়ে, যেখানে সাদামাটাতেই ধরা দেয় অনন্য আবেদন।
সাদা রাফলড ক্রপ টপ ও স্কার্ট
সাদা রাফলড ক্রপ টপ ও স্কার্টে নজর কাড়ছেন এই সুন্দরী। এই লুকে তাঁর সরলতা আর আভিজাত্য একসঙ্গে ফুটে উঠেছে।
বেগুনি শাড়ির সাবেকি সাজ
বেগুনি শাড়ির সাবেকি সাজে অন্য রকম সুন্দর লাগছে অভিনেত্রীকে। স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে প্লিট করে পরেছেন শাড়ি। কোমরে বিছা। সেজেছেন সোনার গয়নায়।
এনিম্যাল প্রিন্টের ঝলমলে বডিকন ড্রেস
এনিম্যাল প্রিন্টের ঝলমলে বডিকন ড্রেসে অমৃতা দেখিয়েছেন আধুনিক ফ্যাশনের প্রতি তাঁর দুর্বলতা। এই পোশাকটি তাঁর স্টাইলিশ ইমেজকে আরও শক্তিশালী করেছে।
কালো টপ আর ডেনিম শর্টস
কালো টপ আর ডেনিম শর্টস পরেছেন এই লুকে। ক্যাজুয়াল হলেও অমৃতার স্টাইল সেন্স এখানেও স্পষ্ট।
ঐতিহ্যবাহী সাজে অমৃতা
অমৃতা ধরা দিয়েছেন একেবারে ঐতিহ্যবাহী সাজে। ক্রিম ও সোনালি রঙের শাড়ির সঙ্গে গোল্ড ব্রোকেড ব্লাউজ আর গয়নায় তাঁর লুকে ফুটে উঠেছে রাজকীয় আভা।
কালো ক্রপ টপ আর ডেনিম মিনি স্কার্ট
কালো ক্রপ টপ আর ডেনিমের মিনি স্কার্টের সঙ্গে এই লুকে সঙ্গী হয়েছে সিলভার হাইহিল। এই মডার্ন লুকটি তরুণীদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
লেস ডিটেইলিং সাদা স্লিভলেস মিডি ড্রেস
লেস ডিটেইলিং সাদা স্লিভলেস মিডি ড্রেসে অমৃতা যেন শুভ্রতার আবেদন ছড়িয়ে দিয়েছেন। সঙ্গে আরও আকর্ষণ যোগ করেছে তাঁর রেড লিপ লুক আর এক ঢাল কোঁকড়া চুল।
প্লিটেড স্ট্র্যাপলেস ড্রেস
প্লিটেড স্ট্র্যাপলেস ড্রেসে মিষ্টি লাগছে তাঁকে। এর সঙ্গে বেছে নিয়েছেন গোল্ড চোকার। এই লুকে তাঁর কোমলতা ফুটে উঠেছে।
ন্যাচারাল সৌন্দর্য
ন্যাচারাল সৌন্দর্য যেন উপচে পড়ছে এই লুকে। অমৃতার মেকআপবিহীন স্বাভাবিক রূপ দর্শকদের মুগ্ধ করে।
স্ট্র্যাপলেস নীল গাউন
এই লুকে পরেছেন খুব সুন্দর একটা স্ট্র্যাপলেস নীল গাউন। গাউনটির ডিজাইন তাঁর ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল প্রিন্ট মিডি ড্রেস
মিডি ড্রেসটিতে নজরকাড়া অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল প্রিন্ট ফুটে উঠেছে। এই প্রিন্ট ড্রেসটিকে আর্টিস্টিক লুক দিয়েছে।
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:০০



