ব্রাজিলের জার্সি নয়, হলুদ শাড়িতেই ভক্তির প্রকাশ সামিয়া অথইয়ের
ব্রাজিলের জার্সি নয়, হলুদ শাড়িতেই ভক্তির প্রকাশ অথইয়ের

এখন আর শুধু জার্সি ফ্যাশনে থেমে নেই বিশ্বকাপে প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ। অভিনেত্রী সামিয়া অথইয়ের সাম্প্রতিক হলুদ শাড়ির লুক দেখে সেটাই মনে হচ্ছে। আকর্ষণীয় লুকের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন তিনি, 'কাল রাতে ব্রাজিল যে খেলাটা দেখালো, আহা! মনটা একেবারে ভরে গেল।' রাকিব শিকদারের তোলা চমৎকার ছবিগুলোতে সেলেসাও ফ্যানডমে ভাসছেন অথই।

হলুদ শাড়িতে সেলেসাও ফ্যানডম

১/৪ ইয়েলো ক্যানারি শেডের উজ্জ্বল হলুদ মনোক্রোম শাড়ি পরেছেন অথই। সঙ্গে আছে আকর্ষণীয় স্লিভলেস ম্যাচিং ব্লাউজ। ব্রাজিল থিমের সম্পূর্ণতা এসেছে উজ্জ্বল নীল কাঁদের চুড়িতে। তাতে সোনালি ডিজাইন। কানে সোনালি ঝুমকা পরেছেন অথই এর সঙ্গে।

মেকআপ ও সাজ

কাজলটানা চোখ। ছোট নীল টিপ, ব্রিক রেড লিপস আর খোলা চুলে সেলেসাও ফ্যাশনের শাড়ি ভার্সনে দেখা দিলেন এই ব্রাজিল-ভক্ত। ছবি: সামিয়া অথই ও রাকিব শিকদারের ফেসবুক (রাকেশ রাকিব)। প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৩১।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ