ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী দীপা খন্দকার
ভক্তদের কাছে দোয়া চাইলেন দীপা খন্দকার

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। একক, ধারাবাহিক নাটক কিংবা সিনেমা—সব মাধ্যমেই তার বিচরণ রয়েছে। এমন ফুরফুরে মেজাজেই হঠাৎ দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। কদিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জরিত বলে জানালেন তিনি।

দুর্ঘটনা ও চিকিৎসার জটিলতা

বুধবার (১৭ জুন) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন দীপা খন্দকার। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি। তিনি বলেন, ‘মে মাসের ২৭ তারিখ ইএনটি-নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা সমস্যায় কষ্ট পাচ্ছি।’

এর ওপর গতকাল একটি উবারের দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে যায়। আজ (বুধবার) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিটেনাস ইনজেকশনের পরামর্শ

দীপা খন্দকারের বান্ধবী, যিনি পেশায় চিকিৎসক, তিনি টিটেনাস ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমন বৈরী পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী।

চলমান কাজ

উল্লেখ্য, অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ