নিলয় আলমগীরের ২০০ নাটক ইউটিউবে ১ কোটির বেশি ভিউ অতিক্রম করেছে
নিলয়ের ২০০ নাটকের ভিউ ১ কোটির বেশি

নিলয় আলমগীরের নাটকের মাইলফলক

অভিনেতা নিলয় আলমগীর তাঁর ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক অর্জন করেছেন। গত শনিবার ফেসবুকে তিনি জানান, তাঁর অভিনীত ২০০টি নাটক ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। দেশের নাটকের ইতিহাসে এত বড় অর্জন অন্য কোনো অভিনয়শিল্পীর নেই বলে দাবি করেছেন তিনি। এই সাফল্যে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিলয়ের ফ্যান গ্রুপে আমির উদ্দিন নামে এক ভক্ত মন্তব্য করেন, 'নিলয় ভাই অভিনন্দন! আপনার ২০০টি নাটক ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা সত্যিই অসাধারণ অর্জন। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসারই প্রতিফলন এটি। আরও অনেক সাফল্য আসুক।'

দর্শক ও টিমকে ধন্যবাদ

এই অর্জনের জন্য নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নিলয়। তাঁর মতে, একটি ভালো কাজের পেছনে পুরো টিমের পরিশ্রম থাকে। পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক, টেলিভিশন চ্যানেল, সহশিল্পীসহ ক্যামেরার সামনে ও পেছনের সব সহকর্মীর অবদান রয়েছে। নিলয় বলেন, 'পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে।'

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা

নিলয় আরও লেখেন, 'সবার অবদান থাকলেও আমি আলাদাভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের। দর্শকেরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রাখে। দর্শকদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিলয়ের নাটকের জনপ্রিয়তা

কয়েক বছর ধরেই নিলয় অভিনীত নাটকগুলো আলোচিত। রোমান্টিক, পারিবারিক, সামাজিক ও কমেডি গল্পনির্ভর নাটকে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তিনি শুধু অভিনেতাই নন, নিজেও নাটকের প্রযোজক। ইউটিউব চ্যানেল এনএএফ-এর তিনি কর্ণধার। এই চ্যানেল থেকেই তাঁর অভিনীত বেশিরভাগ নাটক প্রচার হয়। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৪২ লাখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শীর্ষ ১০ নাটকের তালিকায় নিলয়ের ৬টি

ইউটিউব ভিউতে শীর্ষ ১০ নাটকের ৬টিই নিলয়ের। শীর্ষে রয়েছে নিলয়ের 'শ্বশুর বাড়িতে ঈদ'। পরের নাটকটিও নিলয় অভিনীত 'মামার বাড়ি'। ৩ নম্বরে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত 'বড় ছেলে'। ৪ নম্বরে নিলয়ের 'সংসার আমার ভাল্লাগে না'। ৫ নম্বরে মুশফিক ও ফারহান অভিনীত 'ভুলোনা আমায়'। ৬ নম্বরে ফারহান আহমেদ জোভানের 'তোমাদের গল্প'। ৭, ৮ ও ৯ নম্বরে নিলয়ের 'গরিবের বড়লোক বউ', 'চাচা ভাতিজা জিন্দাবাদ', 'একটুখানি ভুল'। ১০ নম্বরে মোশাররফ করিম অভিনীত 'জামাই বউর মাথা গরম'।