খুলনা বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি।
বিগত কর্মসূচি পর্যালোচনা
বৈঠকে বিগত সময়ে অনুষ্ঠিত কর্মসূচির পর্যালোচনা করা হয়। এছাড়া আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ইনডোর গেমস, ভাঁজপত্র প্রকাশনা, বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সহসভাপতির বক্তব্য
সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘সব বন্ধুর সম্মিলিত প্রয়াসে কার্যক্রম এগিয়ে নিতে হবে। তাহলেই আগামীর কার্যক্রমগুলো আরও সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে।’
অন্যান্য সদস্যের উপস্থিতি
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ ও ইমন মিয়া, দপ্তর সম্পাদক আল্ রাইসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অলোক বৈদ্য, বন্ধু আবদুল্লাহ আল্ কাফি, সুদীপ্ত রায়, অভিজিত মন্ডলসহ অনেকে।



