শ্মশান ভূমির মতো অনিকেত আমি
শ্মশান ভূমির মতো অনিকেত আমি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

শ্মশান ভূমির মতো অনিকেত আমি

যেখানে ভয়ংকর নীরবতায় আঁতকে উঠি,
সুখ নেই, প্রকট রূপে দুঃখের অনুভূতি।
ঋতু বদলের সাথে গাঁথা মালা ছিঁড়ে যায়
তবু আনমনে গেঁথে যাই, যদি ফিরে পাই।

ব্যথা ও শোকের প্রকাশ

ব্যথাগুলো অশ্রু হয়ে ঝরে মাটিতে লোটায়
আলোহীন নক্ষত্রে স্বপ্ন খুঁজি বারংবার;
শোকের পরাগগুলো সর্বদা তাজাই থাকে
জীবন্ত অক্টোপাসের মতো জড়িয়ে রাখে,
যেন পরাজিত অন্ধকারে অস্তিত্ব বিলীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ