বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, অভিযোগ রূপাঞ্জনার
বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি রূপাঞ্জনার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার চলছে সর্বত্র। এমন সময়ে ধর্ষণের হুমকির অভিযোগ তুলে সরব হয়েছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

ফেসবুকে অভিযোগ

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে এসে রূপাঞ্জনা দাবি করেন যে, তাকে রীতিমতো ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার দাবি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সাবেক দল থেকে বহু কটূক্তি এসেছে তার দিকে। সব উড়িয়ে দিলেও ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি।

লাইভে বিবৃতি

লাইভে এসে অভিনেত্রী স্পষ্ট জানান, শুধু সমালোচনা নয়, তাকে সরাসরি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ এবং বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছেন না। আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন রূপাঞ্জনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন তুলে রূপাঞ্জনা বলেন, ‘দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছি। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছি। সব কিছুর ঊর্ধ্বে আমি একজন নারী। আর একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব বিজেপি? সেটা বুঝে আসে না।’

বিজেপির প্রতি ক্ষোভ

বিজেপিকে উদ্দেশ্য করে রূপাঞ্জনা বলেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন নারীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন, অশালীন গালিগালাজ করেন তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঙ্গনা ও মন্দাকিনীর কথা উল্লেখ করে রূপাঞ্জনা বলেন, ‘বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরী তারকাদের নিয়ে তাসা পার্টিতে ব্যস্ত। একটা কথা শুনে রাখুন যারা আমাকে আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করবো। পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।’