কবিতা: বৃষ্টি ও জেগে ওঠার সাহস
কবিতা: বৃষ্টি ও জেগে ওঠার সাহস

কবিতা: বৃষ্টি ও জেগে ওঠার সাহস

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো।

যারা গেল, ধরে নিই তারা আসেইনি কখনো। মেঘের কাপ্তান খুলে বৃষ্টি এল, টিলার উপরে। কেবল বৃষ্টি-ই।

নৌকার নাভিতে বাঁধা সান্ধ্যদীপ কেঁপে যায় দুঃখের সার পেয়ে ভাঙে যদি অক্ষরের ধ্যান, তাকে দেব বেদনার সমগ্র প্রত্নসম্পদ অপরজন্ম থেকে শোচনার যত দাগ—উঠে আসে সমস্ত আয়নায়। এখনো ঢের বাকি এখনো অনেক সম্ভাবনা রয়ে গেছে আসো, ছোঁও-লিখো, বাজাও-সর্বস্ব আমার আমারও তো রয়ে গেছে জেগে ওঠার কিছুটা সাহস বৃষ্টি বাড়ছে। জল ভেঙে জন্মাচ্ছে বৃষ্টির ছাওঠা ডার শব্দে চমকে ওঠে পাখি, দিগন্ত-গাছ আর, আমার ভেতর আড়ষ্ট সন্ন্যাস...

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। কবিতা থেকে আরও পড়ুন: শিল্প ও সাহিত্য, কবিতা-অন্য আলো, সাহিত্যকবিতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ