এলোমেলো বক্ররেখায় প্রতিষ্ঠিত প্রণয়ের কবিতা
এলোমেলো বক্ররেখায় প্রণয়ের কবিতা

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

প্রথম স্তবক

এলোমেলো বক্ররেখায় যত হই প্রতিষ্ঠিত, তখনই চক্রাকার এক প্রণয়ের ঘূর্ণিবলয় সীমাহীন অর্থ থেকে অসীমের ঘূর্ণনে দেয় মিশিয়ে অভীষ্ট খাদসি।

দ্বিতীয় স্তবক

সিসিফাস আবার যাবে সমতলশূন্য চূড়ায়, এ ভীষণ অনর্থ ফের শুরু থেকে বিনির্মাণের ফাঁদে পড়া চাঁদের আলোয় দেখাবে বিধৌত আর শোনাবে মরচে পড়া বিরহের জিয়নকাঠি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় স্তবক

প্রবাহিত ইচ্ছামাফিক ফিরে হই মরণকাঠি, ঘিরে হই বিস্মরণের ভূমিষ্ঠকালীন ক্রিয়ার গোলাকার চিহ্ন এবং সবিশেষ বক্ররেখায় চেপে বসি নিয়মসিদ্ধ সমূহ বর্তুলাকার সে রেখায় বিদ্ধকারী।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ