আজও অর্ধাঙ্গিনী ট্রেলার প্রকাশ: জয়ার নতুন চমক
আজও অর্ধাঙ্গিনী ট্রেলার প্রকাশ: জয়ার নতুন চমক

ঢালিউড, টলিউড ও বলিউডে নিজের অভিনয়ের জাদু ছড়িয়ে যাওয়া জয়া আহসানের নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে জীবনের জটিল সমীকরণ ও সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন।

জয়ার আবেগঘন বার্তা

পোস্টে জয়া লিখেছেন, ‘জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’ তিনি আরও লেখেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়!’ ছবিটিকে তিনি ‘সামনে চলার কঠিন একটা দলিল’ বলে অভিহিত করেছেন।

‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী অধ্যায়

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার মর্মস্পর্শী গল্প। সেই ছবির সাফল্যের পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে হাজির হচ্ছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

নতুন চরিত্র ও মুক্তির তারিখ

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’য় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য। ছবিটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ