'বাটোয়ারা ১৯৪৭' সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে
'বাটোয়ারা ১৯৪৭' সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

বহু প্রতীক্ষিত 'বাটোয়ারা ১৯৪৭' সিনেমার ফার্স্টলুক অবশেষে প্রকাশ্যে এসেছে। এই ঐতিহাসিক ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনা করছে আমির খান প্রোডাকশনস। ফার্স্টলুক উন্মোচনের মাধ্যমে বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল, অভিনেত্রী প্রীতি জিনতা এবং বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির চরিত্রের প্রথম ঝলক দেখা গেছে।

দেশপ্রেমের গাঁথা নিয়ে ফিরছেন সানি দেওল

সানি দেওল আবারও দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় 'বিপ্লবী' অবতারে আগুন ঝরাতে চলেছেন। এখানে তার সঙ্গী হচ্ছেন প্রযোজক 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারা সহ আরও অনেক তারকা।

নাম পরিবর্তন ও মুক্তির তারিখ

প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছিল 'লাহোর ১৯৪৭'। পরে নাম পরিবর্তন করে 'বাটোয়ারা ১৯৪৭' রাখা হয়। গত ৯ জুন সিনেমার প্রথম ঝলক প্রকাশিত হয় এবং সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফার্স্টলুকে যা দেখা গেছে

ফার্স্টলুকে দেখা গেছে, অভিনেত্রী প্রীতি জিনতাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে। দরজার আড়াল থেকে লুকিয়ে কিছু দেখছেন শাবানা আজমি। আর সানি দেওল ধরা দিয়েছেন কোনো এক আবেগঘন মুহূর্তে। সিনেপ্রেমীরা মনে করছেন, এই ফার্স্টলুক থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটি সময়ের ছকে বাঁধা নয় এবং এটি দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য।

বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা

উল্লেখ্য, 'বাটোয়ারা ১৯৪৭' মুক্তির একই দিনে ইমরান হাশমি অভিনীত 'আওয়ারাপন ২' সিনেমাও মুক্তি পাচ্ছে। এখন দেখার বিষয়, বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ