ওমর সানীর মিশার সাহায্য চাওয়া, কন্ট্র্যাক্ট ম্যারেজ বিতর্ক
ওমর সানীর মিশার সাহায্য চাওয়া, কন্ট্র্যাক্ট ম্যারেজ বিতর্ক

ওমর সানী ও মৌসুমী। ছবি: ফেসবুক থেকে

১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। সিনেমাটি সেন্সর সনদও পেয়েছে। কিন্তু সিনেমা মুক্তির আগেই শুরু হয়েছে বিতর্ক। এবার এই বিতর্কে মিশার সহায়তা চাইলেন ওমর সানী। মিশা জানালেন, অনুচিত কোনো কিছু উচিত নয়।

ওমর সানী তাঁর ফেসবুকে ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের দীর্ঘদিন ধরেই সিনেমার মানুষরা চেনেন। আমি সিনেমার ডিরেক্টর, প্রডিউসারদের কাছ থেকে দুই কোটি টাকার বেশি পাই। কিন্তু এগুলো নিয়ে আমার দাবি নাই। আমি সেই মানুষ। অথচ আমাকে নিয়ে ভুল কথা কেউ ছড়াচ্ছে। এতে কোনো লাভ নাই। ৯৯ ভাগ মানুষ আমাদের পক্ষে আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার সূত্রপাত

চিত্রনায়িকা মৌসুমী। ছবি: ফেসবুক থেকে

ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের একটি সিনেমার কথা জানা যায়। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এই সিনেমার কথা প্রকাশ্যে এলে ওমর সানী গত রোববার জানান, এটি মূলত কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। তাঁর ভাষ্য, দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছেন।

কিন্তু সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক। সেভাবেই তিনি এগিয়ে চলেছেন। আজ মঙ্গলবার ওমর সানী ভিডিও বার্তায় জানান, তিনি সিনেমাটির মুক্তি বন্ধ করতে চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতিসহ বেশ কিছু সংগঠনে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে তাঁর বন্ধু খল অভিনেতা মিশা সওদাগরের কাছেও সহায়তা চেয়েছেন। মিশা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মিশার বক্তব্য

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার একটি দৃশ্যে সহশিল্পী হাসান জাহাঙ্গীরের সঙ্গে মৌসুমী। ছবি: ফেসবুক থেকে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিও বার্তায় ওমর সানী মিশার বক্তব্য যুক্ত করেন। বর্তমানে মিশা সওদাগর যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁকে ওমর সানীর ভিডিও বার্তায় বলতে শোনা যায়, ‘আমার মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। ও (মৌসুমী) কাজটাকে কখনোই ছবি হিসেবে নেয়নি। কথা বলার সময় অমিত হাসান ছিল। আমি মনে করি, যেহেতু আমাদের শিল্পী, তারা নাটক করলে সেটা ইউটিউবে বা টেলিভিশনে প্রচার হবে। এতে আপত্তির কিছু নাই। কিন্তু যেটা ফিল্ম না, সেটা ফিল্ম হিসেবে যাওয়া উচিত নয়। অনুচিত কিছু উচিত নয়। এ ছাড়া মৌসুমী কোনো চুক্তিও করেনি।’

এ সময় মিশাকে আরও বলতে শোনা যায়, ‘মৌসুমী একজন সম্মানিত শিল্পী। আমাদের শিল্পী সমিতির একাধিকবার দায়িত্বে ছিলেন। হাসান জাহাঙ্গীরও আমাদের সদস্য কিন্তু এ বিষয় নিয়ে যেহেতু মৌসুমী কথা বলছেন, সে ক্ষেত্রে আপনাদের গোচরে আসা উচিত। এটা নিয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত।’

ওমর সানীর দাবি

ওমর সানী। ছবি: ফেসবুক থেকে

এ সময় ওমর সানী জানান, তিনি এ ঘটনার বিচার চান। আইন সবার জন্য সমান। ‘আমি চাই না এমন ন্যক্কারজনক কোনো কিছু সৃষ্টি করে কেউ পয়সা আয় করুক। এটা কিছু মানুষের জন্য হতে পারে, আমার জন্য নয়।’ তবে এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মৌসুমী বলেছিলেন, ‘হাসান জাহাঙ্গীরের কোনো সিনেমার শুটিং করিনি। তাঁর সঙ্গে দুটি নাটকের কাজ হয়েছে।’

অনিশ্চয়তা

সবকিছু মিলিয়ে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমাটি নির্ধারিত তারিখে মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ১৫ মে পর্যন্ত। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়।

ওমর সানী, মৌসুমী ও মিশা সওদাগার। ছবি: কোলাজ