ইতিহাসের ৩০ এপ্রিল: হিটলারের আত্মহত্যা থেকে রোহিত শর্মার জন্ম
ইতিহাসের ৩০ এপ্রিল: হিটলারের আত্মহত্যা ও রোহিত শর্মার জন্ম

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬। বিশ্ব ইতিহাসের পাতায় এই দিনটি নানা কারণে স্মরণীয়। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি

১৪৯২ সালে স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়। ১৭২৫ সালে স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে আসে। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ১৮৩৮ সালে নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৮৬৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়। ১৮৯৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ১৯৩৯ সালে এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়। ১৯৪৫ সালে চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। ১৯৭২ সালে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়। ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮০ সালে কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়। ১৯৯৩ সালে টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়। ২০০১ সালে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন। ২০০৫ সালে নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্ম

১২৪৫ সালে তৃতীয় ফিলিপ, ফ্রান্সের রাজা। ১৭৭৭ সালে ইয়োহান কার্ল ফ্রিডরিশ গাউস, জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী। ১৮৩৪ সালে লেখক ও কীটতত্ত্ববিদ জন লবক। ১৮৭০ সালে দাদাসাহেব ফালকে, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৮৯৩ সালে জোয়াকিম ভন রিবেনট্রপ, জার্মান সৈনিক ও রাজনীতিক। ১৯০১ সালে সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স, নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। ১৯০২ সালে থিওডোর উইলিয়াম শুল্ট্‌স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ। ১৯১৬ সালে ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। ১৯২৬ সালে ক্লরিস লেয়াখমান, আমেরিকান অভিনেত্রী। ১৯৩৮ সালে নাট্যকার শেখ আকরাম আলী। ১৯৪৩ সালে ফ্রেডেরিক চিলুবা, জাম্বিয়ান রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট। ১৯৪৯ সালে এন্টোনিও গুটেরেস, পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৪তম প্রধানমন্ত্রী। ১৯৫৬ সালে লারস ভন ট্রাইয়ার, ডেনিশ পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ সালে স্টিফেন হারপার, কানাডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী। ১৯৬৪ সালে ইয়ান অ্যান্ড্রু হিলি, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৬৭ সালে ফিলিপ কিরকোরোভ, বুলগেরীয় বংশোদ্ভূত রাশিয়ান গায়ক, অভিনেতা ও প্রযোজক। ১৯৮১ সালে জন ফ্রান্সিস ও’শি, আইরিশ ফুটবলার। ১৯৮২ সালে কিয়ের্স্টেন ডান্‌স্ট, চলচ্চিত্রভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও পরিচালক। ১৯৮৬ সালে ডায়না আগরোন, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার। ১৯৮৭ সালে রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যু

০০৬৫ সালে লুকান, রোমান কবি। ১০৩০ সালে মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ১৮৬৫ সালে রবার্ট ফিটযরয়, নিউজিল্যান্ড অ্যাডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ। ১৮৮৩ সালে এদুয়ার মানে, ফরাসি চিত্রশিল্পী। ১৯৪৩ সালে অটো ইয়েসপার্সেন, ডেনিশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজ ব্যাকরণ বিশেষজ্ঞ। ১৯৪৩ সালে মার্থা বিয়াট্রিস ওয়েব, ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। ১৯৪৫ সালে ইভা ব্রাউন, অ্যাডলফ হিটলারের স্ত্রী ও সবচেয়ে অন্তরঙ্গ সহচরী। ১৯৫৬ সালে আলবেন ডব্লিউ. বারক্লেয়, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫তম উপ-রাষ্ট্রপতি। ১৯৮৩ সালে জর্জ বালাঞ্চিনে, রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার। ১৯৮৯ সালে সের্জিও লেওনে, ইতালীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১৫ সালে বেন ই কিং, আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।