কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া শোবিজ অঙ্গনে
কারিনা কায়সারের মৃত্যুতে শোক শোবিজ অঙ্গনে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সহকর্মী ও বিনোদন জগতের তারকারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে কারিনার প্রতি জানাচ্ছেন তাদের ভালোবাসা।

প্রার্থনা ফারদিন দীঘির আবেগঘন স্মৃতিচারণ

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’

বাবার পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষমা প্রার্থনা ও কৃতজ্ঞতা

তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ