আর্লিং হলান্ডের ক্রেজ এখন তুঙ্গে। একটু পরেই ব্রাজিলের সঙ্গে হাই ভোল্টেজ ম্যাচ নরওয়ের। চলুন এই হ্যান্ডসাম ফুটবল ভাইকিংয়ের সানগ্লাসের ১৩টি লুক দেখে আসি, যাকে বলা যায় থার্টিন শেডস অব হলান্ড।
হাই নেক সাদা টিশার্টে অ্যাম্বার-ব্রাউন ফ্রেম
হাই নেক সাদা টিশার্টের সঙ্গে এখানে আর্লিং হল্যান্ডের চোখে দেখা যাচ্ছে অ্যাম্বার-ব্রাউন ফ্রেমের হলুদ-টিন্টেড শেড। এই লুকটি সিম্পল কিন্তু স্টাইলিশ।
হালকা আকাশি হুডির সঙ্গে স্পোর্টি সানগ্লাস
হালকা আকাশি জিপ-আপ হুডির সঙ্গে ন্যারো, হাফ-রিম, র্যাপ-অ্যারাউন্ড স্টাইলের স্পোর্টি সানগ্লাসে হলান্ড। সিগনেচার স্লিক-ব্যাক হেয়ারস্টাইলে পুরো লুকটা শার্প ও ফিউচারিস্টিক ভাইব দিচ্ছে।
মিনিমালিস্ট লুকে রেড টিন্টেড ক্লাসিক রাউন্ড জিওমেট্রিক সানগ্লাস
সাদা ওভারসাইজড টি-শার্টের সঙ্গে স্ট্রেইট-ফিট ডেনিম ও সাদা স্নিকার্সে মিনিমালিস্ট লুকে ধরা দিয়েছেন এখানে। সঙ্গে জুটি হয়েছে ব্ল্যাক ফ্রেমে রেড টিন্টেড ক্লাসিক রাউন্ড জিওমেট্রিক সানগ্লাস।
জ্যামিতিক নকশার কো-অর্ডে মেটালিক অ্যাভিয়েটর
নীল-সাদা জ্যামিতিক নকশার কো-অর্ডে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। চোখে থাকা মেটালিক ফ্রেমের গাঢ় শেডের অ্যাভিয়েটর সানগ্লাস সমুদ্র সৈকতের ক্যাজুয়াল ফ্যাশনে যোগ করেছে লাক্সারি ভাইব।
লাক্সারি পাজামা সেটের সাথে গোল্ডেন মেটাল হেক্সাগোনাল
স্ট্রাইপ ডিজাইনের লাক্সারি পাজামা সেটের সাথে স্টাইল করেছেন গোল্ডেন মেটাল ফ্রেমের মডার্ন হেক্সাগোনাল সানগ্লাস দিয়ে।
লাল-কালো কম্বিনেশনে ওয়েফেয়ারার স্কয়ার সানগ্লাস
লাল ও কালোর কম্বিনেশনে ধরা দিয়েছেন ভাইকিং তারকা। চোখে কালো ফ্রেমের ওয়েফেয়ারার স্টাইলের স্কয়ার সানগ্লাস।
সামার ফ্রেন্ডলি ফ্লেমিঙ্গো প্রিন্টে ডার্ক স্কয়ার শেড
সামার ফ্রেন্ডলি এই কুল ফ্লেমিঙ্গো প্রিন্ট সেটের সঙ্গে বেছে নিয়েছেন ডার্ক লেন্সের স্কয়ার শেড।
মনোক্রোম ব্লেজারে রাউন্ড অপটিক্যাল গ্লাস
কালো টার্টলনেক টপের ওপর টেইলরড ব্ল্যাক ব্লেজারের ক্লাসিক মনোক্রোম লুকে হলান্ড বেছে নিয়েছেন রাউন্ড ফ্রেমের অপটিক্যাল গ্লাস।
পার্ল পিঙ্ক শার্ট ও শর্টসে ডার্ক অ্যাভিয়েটর
ক্যাজুয়াল সামার লুকে পার্ল পিঙ্ক শার্ট আর গোলাপি শর্টস পরেছেন এই স্টাইলিশ তারকা। চোখে শোভা পাচ্ছে ক্ল্যাসিক ডার্ক অ্যাভিয়েটর সানগ্লাস।
পাউডার ব্লু ব্লেজারে বোল্ড সাদা ফ্রেম
পাউডার ব্লু ডাবল-ব্রেস্টেড ব্লেজারের সঙ্গে পরেছেন বোল্ড সাদা ফ্রেমের ট্রেন্ডি সানগ্লাস।
শিয়ার টার্টলনেকের সাথে রেকট্যাঙ্গুলার বোল্ড ব্ল্যাক
প্রেমিকা ইসাবেলের সঙ্গে হলান্ড। শিয়ার ফুল স্লিভ, টার্টেলনেক ড্যাশিং মনোক্রোম আউটফিটে এখানে তাঁর সঙ্গী হয়েছে রেকট্যাঙ্গুলার বোল্ড ব্ল্যাক সানগ্লাস।
অল-ব্ল্যাক স্ট্রিটওয়্যারে রিমলেস গোল্ডেন মেটাল
অল-ব্ল্যাক লাক্সারি স্ট্রিটওয়্যারে হলান্ড। লাল স্নিকার্স চোখ ধাঁধায়। লুকটি পরিপূর্ণ করেছে তাঁর রিমলেস গোল্ডেন মেটাল সানগ্লাস।
ব্রাশ করা চুলে লাইট ব্রাউন শেডস
সুন্দর চুলগুলো ব্রাশ করছেন হলান্ড। চোখে লাইট ব্রাউন শেডস। ছবি: ইন্সটাগ্রাম।



