বলিউডের লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ আইনি জটিলতার মধ্যেই তার নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জাঙ্গল নিয়ে এসেছেন। অ্যাকশন-অ্যাডভেঞ্চার-কমেডি ঘরানার এই সিনেমায় জ্যাকুলিনকে একেবারে আলাদা আমেজের ব্লন্ড জাঙ্গল সাফারি লুকে দেখা যাচ্ছে।
জাঙ্গল চিক লুকে জ্যাকুলিন
জ্যাকুলিনের এই জাঙ্গল চিক লুকে দারুণ লাগছে। রীতিমতো বন্দুক হাতে নিশানা লাগাচ্ছেন তিনি মডিফাইড হুডি ক্রপ টপে। অলিভ রঙের এমন পোশাক জাঙ্গল সাফারি লুকে ক্যামোফ্ল্যাজের জন্য ব্যবহার করা হয়।
ব্লন্ড চুলে নজর কাড়ছেন জ্যাকুলিন
সবচেয়ে বেশি নজর কাড়ছে জ্যাকুলিনের ব্লন্ড চুল। ক্ল্যাসিক ক্যামোফ্লাজ শর্টস পরেছেন তিনি। মাথায় ম্যাচিং ব্যান্ডানা। ঠোঁটে ম্যাট ন্যুড লিপকালার। সব মিলিয়ে জ্যাকুলিনের এই জাঙ্গল সাফারি লুক ভক্তদের খুবই মনে ধরেছে।
ছবি: ইন্সটাগ্রাম



