বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তোলা ১০টি ছবির গল্প
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তোলা ১০টি ছবির গল্প

বান্দরবানে চালতা ফুলে মধু সংগ্রহ

সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা শুভ্র চালতা ফুলে মধুর সন্ধানে ওড়াউড়ি করছে কালো ভ্রমর। লম্বাঘোনা, বান্দরবান, ২৬ জুন। ছবি: মং হাই সিং মারমা।

চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। শোকাবহ পরিবেশে অংশগ্রহণকারীরা তাজিয়া নিয়ে নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করেন। আমবাগান, চট্টগ্রাম, ২৬ জুন। ছবি: জুয়েল শীল।

ফরিদপুরে শৌখিন মৎস্যশিকারি

ছুটির দিনে টিকিট কেটে ব্যক্তিমালিকানাধীন পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারে বসেছেন তাঁরা। মাছও পাচ্ছেন বেশ। বদরপুর, ফরিদপুর, ২৬ জুন। ছবি: আলীমুজ্জামান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাঙামাটিতে নদীপথে যাতায়াত

সকাল হলেই প্রয়োজনীয় সওদা কিনতে এবং প্রয়োজনীয় কাজ শেষ করতে গ্রাম থেকে নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটি শহরে আসতে হয়। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ জুন। ছবি: সুপ্রিয় চাকমা।

বান্দরবানে কাঠবিড়ালি

তেঁতুলগাছের ডালে খাবারের খোঁজে এক কাঠবিড়ালি। উজানী পাড়া, বান্দরবান, ২৬ জুন। ছবি: মং হাই সিং মারমা।

বগুড়ায় তপ্ত দুপুরে ফুটবল

তপ্ত দুপুরে গ্রামের খালে ফুটবল খেলার মেতেছে শিশুরা। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৬ জুন। ছবি: সোয়েল রানা।

খুলনায় আশুরার শোক মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতবরণ স্মরণে শোক ও মাতম মিছিল করছেন শিয়া মতাবলম্বীরা। খালিশপুর, খুলনা, ২৬ জুন। ছবি: সাদ্দাম হোসেন।

রাজবাড়ীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে মেদেনীপুর তরিকার গোয়ালন্দ ইমামবাড়া শরিফের ভক্তদের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ জুন। ছবি: এম রাশেদুল হক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকায় গুমের শিকার বাবার স্মরণে সংলাপ

বাবার কথা বলতে গিয়ে কাঁদছে লামিয়া আক্তার মীম। ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুমের শিকার হন তার বাবা কাওসার হোসেন। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার ও মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপ। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৬ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ।

ঢাকায় হাম-পরবর্তী নিউমোনিয়ায় শিশু

হাম-পরবর্তী নিউমোনিয়ার জটিলতায় ভুগছে ছয় মাস বয়সী রুকাইয়া। আইসিইউ না পেয়ে রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে রুকাইয়াকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে এসেছেন স্বজনেরা। আগারগাঁও, ঢাকা, ২৬ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ।