সারা শাহির কাছে ‘সেরা চুমু’ জেমস গান্ডোলফিনির সঙ্গে দৃশ্য
সারা শাহির ‘সেরা চুমু’ জেমস গান্ডোলফিনির সঙ্গে

হলিউড অভিনেত্রী সারা শাহি সম্প্রতি পডকাস্ট ‘দ্য বসটিকস’-এ এসে জানিয়েছেন, প্রয়াত অভিনেতা জেমস গান্ডোলফিনির সঙ্গে ‘দ্য সোপরানোস’-এর একটি অন্তরঙ্গ দৃশ্য তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তিনি গান্ডোলফিনিকে নিজের ক্যারিয়ারের ‘সেরা চুমুর সঙ্গীদের একজন’ বলে উল্লেখ করেন।

প্রথমে দ্বিধা, পরে মুগ্ধতা

২০০৭ সালে প্রচারিত ‘দ্য সোপরানোস’-এর ষষ্ঠ মৌসুমের একটি পর্বে সোনিয়া চরিত্রে অভিনয় করেছিলেন সারা শাহি। ওই পর্বে তাঁর চরিত্রটি টনি সোপ্রানোর (জেমস গান্ডোলফিনি) প্রেমিকার ভূমিকায় ছিল। শাহি জানান, শুটিংয়ের আগে তাঁর মনে কিছুটা দ্বিধা কাজ করেছিল।

‘মনে মনে ভাবছিলাম, ৪৭ বছর বয়সী, স্থূলকায়, টাক পড়া একজন মানুষের প্রতি আমি কীভাবে আকর্ষণ অনুভব করব? এটা কীভাবে সম্ভব হবে?’ বলেন সারা। কিন্তু ক্যামেরা চালু হওয়ার পর তাঁর সেই ধারণা একেবারেই বদলে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সারার ভাষায়, ‘তিনি সত্যিই অসাধারণ ছিলেন। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চুমু ছিল সেটি।’

মেথড অ্যাক্টিং ও মাশরুমের দৃশ্য

সারা জানান, গান্ডোলফিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ‘মেথড অ্যাক্টর’। দৃশ্যটিতে দুই চরিত্রকে মাশরুম খাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। সেই অনুভূতিটা বাস্তব করে তুলতে তিনি বিশেষ ব্যবস্থা করতে বলেছিলেন।

সারার ভাষায়, শুটিংয়ে ব্যবহারের জন্য শুকনা মাশরুমের মতো কিছু রাখা হয়েছিল। গান্ডোলফিনি চেয়েছিলেন, সেগুলোর ওপর প্রচুর মরিচ বা ঝাল মসলা দেওয়া হোক, যাতে মুখে নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হয় এবং অভিনয় আরও বাস্তব মনে হয়।

‘কাট’ বলার পরও চলছিল চুমু

অভিনেত্রী আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের সময় তাঁরা এতটাই চরিত্রে ডুবে গিয়েছিলেন যে পরিচালক ‘কাট’ বলার পরও চুমু থামাতে পারেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সারা বলেন, ‘একটি দৃশ্যে আমি তাঁর কোলে বসে আছি, আমরা মাশরুম খাচ্ছি, তারপর চুমু খাই। পরিচালক কাট বলার পরও আমরা চুমু খেতেই থাকি। এমনটা তিন-চারবার হয়েছে। প্রতিবারই “কাট” বলা হয়েছে, আর আমরা তখনো একে অপরকে চুমু খাচ্ছিলাম।’

গান্ডোলফিনির উত্তরাধিকার

জেমস গান্ডোলফিনি ২০১৩ সালে ৫১ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। টনি সোপ্রানো চরিত্রে তাঁর অভিনয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম সেরা অভিনয় হিসেবে বিবেচিত হয়।