কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা
কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়েদের উদ্দেশে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি বিবাহিত পুরুষের প্রেমে না পড়ার জন্য সতর্ক করেছেন। প্রভা বলেন, যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

নিজের অভিজ্ঞতা শেয়ার

প্রভা জানান, এর আগে তিনি নিজেও এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তিনি বলেন, ‘তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে। কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এ রকম কথা।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা।’

প্রতিক্রিয়া

প্রভা বলেন, এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি। তিনি মেয়েদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে যেসব বিবাহিত পুরুষ মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন, তাদের সঙ্গে প্রেম তো দূরে থাক, বন্ধুত্বও না করার পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ