হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মেসির বাবা হোর্হে
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মেসির বাবা হোর্হে

বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিতের পর আরও একটি সুখবর পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি অবশেষে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল থেকে ফিরলেন হোর্হে মেসি

মঙ্গলবার (২৩ জুন) ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় এলএএম অনুষ্ঠানে ব্রিটো জানান, হাসপাতাল থেকে রোজারিও শহরে নিজের বাড়িতে ফিরে গেছেন হোর্হে মেসি। গত সপ্তাহে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

গুজব ও পরিবারের বিবৃতি

পরবর্তী সময়ে এই খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন দাবি করে মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ