রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে মিশে আছে: শামারুহ মির্জা
রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে মিশে আছে: শামারুহ মির্জা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।

রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা

পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, 'এখন রবীন্দ্রনাথ নিয়ে অনেক আলোচনা সমালোচনা। আগেও হয়েছে। হোক। কুতর্ক তো থাকবেই। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে আছে। শুভ জন্মদিন রবীন্দ্রনাথ।'

শৈশবের স্মৃতি

তিনি ছোটবেলার স্মৃতিচারণ করে বলেন, 'ভোর বেলায় আমার ঘুম ভাঙত দাদির কুরআন তিলাওয়াতে। একটু পরে নিচে নেমে আসার পরে বারান্দায় দেখতাম দাদি আর দাদা পাশাপাশি বসে আছে। ট্রানজিস্টরে বাজছে মোহাম্মদ রাফির গান।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও লেখেন, 'আমার আব্বা আম্মার কাছে অনেক ছোট বেলায় রবীন্দ্র সঙ্গীত শুনেছি। আব্বু দারুণ আবৃত্তি করত। নজরুলের বিদ্রোহী কবিতাটা আব্বুর কণ্ঠে শুনলে আমার গুজবাম্পস হতো। তিন গোয়েন্দা, গল্পগুচ্ছ, লোটাকম্বল, কালবেলা থেকে শুরু করে মিসির আলী কিচ্ছু বাদ যায়নি। বাসায় রেগুলার দেশ, বেগম, সানন্দা, আনন্দমেলা, বিচিত্রা, রিডারএ ডাইজেস্ট আরও কত কিছু রাখা হত।'

আম্মু একবার রেকর্ড করেছিল 'সেদিন দুজনে' গানটি। এইসব দিনরাত্রিতে 'আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে' গানটি এখনও কানে ভাসে। জ্যোৎস্না দেখলেই গানটি মনে হয়।

সমালোচনার জবাব

পোস্টের শেষে শামারুহ মির্জা লেখেন, 'পুনশ্চ: এখানে একজন কমেন্ট করেছে, মুসলমানের অস্তিত্বে হয়রত মুহাম্মদ (সা.)। এই যে আপনি মহানবীর সঙ্গে একজনকে তুলনায় নিয়ে আসলেন, এইখানেই আপনি ইসলামের ক্ষতি করলেন। আপনারা কি? আচ্ছা, কালকে একজন ব্যাংকক এয়ারপোর্টে দাঁড়িয়ে বার বার লুঙ্গি ঠিক করছিল? চেনেন তাকে?'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ