বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কিনলেন জুড বেলিংহাম
বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কিনলেন বেলিংহাম

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ৮ ফ্র্যাঞ্চাইজির একটি এজবাস্টনভিত্তিক বার্মিংহাম ফিনিক্স। এই দলটিতে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার দলটি আলোচনায় এসেছে রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড তারকা জুড বেলিংহামের কল্যাণে। ফ্র্যাঞ্চাইজিটির ১.২ শতাংশ মালিকানা কিনেছেন এই তারকা মিডফিল্ডার।

মালিকানা কাঠামো

বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতে নতুন মাত্রা যোগ হয়েছে। গত বছর বার্মিংহামকে বিক্রির জন্য তোলা হয়েছিল। সেবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ৪০ মিলিয়ন পাউন্ডে ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। তারা বেলিংহামের সাবেক ক্লাব বার্মিংহাম সিটিরও মালিক। বাকি ৫১ শতাংশ ধরে রাখে ওয়ারউইকশায়ার।

নতুন এই চুক্তিতে দুই পক্ষ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়েছেন বেলিংহাম। ফলে ওয়ারউইকশায়ার এখনও ৫০.৪ শতাংশ মালিকানা নিয়ে এর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রায় ১০ লাখ পাউন্ড মূল্যের এই চুক্তি বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেলিংহামের ক্রিকেটপ্রেম

২২ বছর বয়সী বেলিংহাম ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচিত। তিনি ওরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। গত বছর এক সাক্ষাৎকারে কোন ক্রীড়াবিদের সঙ্গে জায়গা বদল করতে চান—এমন প্রশ্নে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের নাম বলেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ