মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে বিউটি প্যাজেন্টের আমেজের পশ্চিমা সাজপোশাকেই বেশি দেখা গেছে। তবে এবার রকস্টার সিনেমার নায়িকা হয়ে তিনি বিভিন্ন ইভেন্ট, প্রচারণা ও শ্যুটে শাড়ির লুকে দেখা দিচ্ছেন। আলোকচিত্রী পূর্ণ দাসের তোলা ছবিগুলোতে মোহনীয় নতুন শাড়ি লুকে মিথিলা লিখেছেন, ‘হয়তো আমি কবিতা নই, তবু শাড়ির ভাঁজে ভাঁজে কেউ একজন নিজের প্রিয় লাইনগুলো খুঁজে পায়।’ এই ছবিগুলো দেখে সেটাই মনে হচ্ছে।
শাড়ির লুকের বিবরণ
ফুশিয়া পিংক বর্ডারের রূপালি জরীপাড় সাদা শাড়ি পরেছেন মিথিলা। সঙ্গে আছে ম্যাচিং ফুশিয়া স্লিভলেস ব্লাউজ। সেমি ম্যাট গোলাপি লিপকালার আর সাটল গোলাপি ব্লাশের সঙ্গে নজর কাড়ছে ছোট লাল টিপ। সঙ্গে রূপালি ঝুমকা, নেকপিস ও চুড়ি পরেছেন তিনি। একঢাল খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি।
ছবির বিবরণ
ছবি: মিথিলার ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: পূর্ণ দাস
মেকওভার: পারভেজ আহমেদ
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১৭



