দীর্ঘ বিরতির পর আনুশকা শর্মার নতুন রূপ দেখে ভক্তরা অবাক
দীর্ঘ বিরতির পর আনুশকা শর্মার নতুন রূপ দেখে ভক্তরা অবাক

২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' সিনেমার পর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে আর বড়পর্দায় দেখা যায়নি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন তিনি অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনীর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন এই অভিনেত্রী।

নতুন রূপে আনুশকা

তবে পর্দার সেই চেনা 'চুলবুলি' নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই আনুশকা শর্মা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাটপত্নী? নায়িকাকে নতুনভাবে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।

মিশ্র প্রতিক্রিয়া

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন বলেছেন— আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন নেটিজেনদের আরেক অংশ। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।

লন্ডনে সংসার

উল্লেখ্য, ক্রিকেটার বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রুপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ