আমির-গৌরীর বিয়েতে সন্তানরা উপস্থিত, সাবেক স্ত্রীদের নিয়ে ধোঁয়াশা
আমির-গৌরীর বিয়েতে সন্তানরা, সাবেক স্ত্রীদের ধোঁয়াশা

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে সম্পন্ন হয়েছে রোববার (৫ জুলাই)। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে ঘরোয়া পরিবেশে এই বিয়ের আসর বসে। অনুষ্ঠানে প্রায় ১৫০ অতিথি উপস্থিত ছিলেন। আমিরের ছেলেমেয়েরা—আইরা, জুনায়েদ ও আজাদ—তাদের বাবা ও গৌরীর বিয়েতে অংশ নেন। এছাড়া গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও উপস্থিত ছিলেন।

ঘরোয়া আয়োজনে বিয়ে

দীর্ঘদিনের বান্ধবী গৌরীকে ভরা বর্ষায় বিয়েতে রূপ দিলেন আমির খান। ‘গালা পার্টি’ নয়, পরিবার-পরিজনের উপস্থিতিতে ধুমধাম করেই বিয়ে সারেন তারা। রোববার সকাল থেকে মুম্বাইতে অবিরাম বৃষ্টি ছিল। সেই ঝড়বৃষ্টি মাথায় নিয়েই বিয়েতে আসেন পরিচালক আশুতোষ গোয়ারীকর ও রাজকুমার হিরানী সস্ত্রীক। উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানিও। এ ছাড়া আমিরের ইন্ডাস্ট্রি-ঘনিষ্ঠরাও ছিলেন।

সাবেক স্ত্রীদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

বিয়ের ছবি ও ভিডিওতে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে তাদের বাড়ি হলেও তারা কি জেনেশুনে অনুষ্ঠান এড়িয়ে গেলেন? কিছু জাতীয় সংবাদমাধ্যম দাবি করেছে—দুই স্ত্রীই উপস্থিত ছিলেন। অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে—রিনা এলেও কিরণ রাও আসেননি। তবে কোনো দাবিরই সঠিক প্রমাণ নেই। পাপারাজ্জিরা বাড়ির সামনে দাঁড়িয়ে প্রত্যেক আমন্ত্রিতের ছবি ও ভিডিও ধারণ করেছেন। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবিও বেরিয়েছে। প্রশ্ন উঠছে, কিরণ বা রিনা উপস্থিত থাকলে কি ক্যামেরায় ধরা পড়তেন না? তবে আমিরের সঙ্গে প্রত্যেক স্ত্রী ও সন্তানের সুসম্পর্কের প্রমাণ একাধিকবার প্রকাশ্যে পাওয়া গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আমিরের বিবাহিত জীবনের ইতিহাস

১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও সন্তানদের জন্য তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। ২০০৫ সালের ডিসেম্বরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেন কিরণ রাওকে। একাধিক ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি টানেন অভিনেতা। ২০২৬ সালে তৃতীয় বিয়ে সারলেন আমির খান।