চট্টগ্রামে জুমার পর জমে ওঠা ফলের বাজার
চট্টগ্রামে জুমার পর জমে ওঠা ফলের বাজার

চট্টগ্রামে জুমার পর জমে ওঠা ফলের বাজার

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর ফলের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জমে ওঠে এই অস্থায়ী বাজার।

বিভিন্ন ফলের সমারোহ

এখানে ড্রাগন ফল, আম, জাম, লটকন, কাঁঠালসহ নানা ধরনের ফল পাওয়া যায়। ফল ও শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের পাঁপড়ও বিক্রি হয়। শুঁটকি ও নারকেল নিয়েও বসেন কিছু বিক্রেতা।

ক্রেতাদের ভিড়

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে অনেকে এই অস্থায়ী বাজারে ঢুঁ মারেন। তবে বেচাকেনা শেষে ঘণ্টাখানেকের মধ্যে বাজার ফাঁকা হয়ে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ