রুমিন ফারহানার লেখক যাত্রায় বাংলা ট্রিবিউনের ভূমিকা
রুমিন ফারহানার লেখক যাত্রায় বাংলা ট্রিবিউনের ভূমিকা

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘আমার লেখালেখির শুরু বাংলা ট্রিবিউনের হাত ধরে। আমি যে লিখতে পারি, সেটা বাংলা ট্রিবিউনই আমাকে শিখিয়েছে।’ বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

কৃতজ্ঞতা প্রকাশ

রুমিন ফারহানা আরও বলেন, ‘আমাকে লেখক হিসেবে তৈরি করায় আমি বাংলা ট্রিবিউনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’ প্রতিষ্ঠার পরে থেকে বাংলা ট্রিবিউন সবসময় নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এসেছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমি বাংলা ট্রিবিউনের উত্তোরত্তর সাফল্য কামনা করি।’

এক যুগের পথচলা

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ