৯ বার ওমরাহ ও একবার হজ করেছি: রুবাবা দৌলা
৯ বার ওমরাহ ও একবার হজ করেছি: রুবাবা দৌলা

সফল করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মোট ৯ বার ওমরাহ এবং একবার হজ পালনের সৌভাগ্য অর্জন করেছেন। জীবনের নানা অজানা তথ্য উপস্থাপনকালে তিনি এই কথা বলেন।

সৌদি আরবে জীবন

রুবাবা দৌলা বলেন, ১৯৮৫ সালে আমরা সপরিবারে সৌদি আরব যাই এবং ১৯৮৮ সালে দেশে ফিরে আসি। রিয়াদে থাকাকালীন তিনি সবসময় আবায়া পরতেন এবং ৯ বার ওমরাহ করার সুযোগ পান। পরে ২০১১ সালে তিনি হজ সম্পন্ন করেন।

খেলাধুলায় সাফল্য

রিয়াদে থাকার সময় তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে মিশে খেলাধুলায় অংশ নেন। তিনি জানান, তিনি ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়ন হতেন। দেশে ফিরে হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু বাবার চাকরি চলে যায় চট্টগ্রামে। সেখানে তিনি কমার্স কলেজে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পড়াশোনা ও অনুপ্রেরণা

পড়াশোনায় মনোযোগ না থাকায় বাবা তাকে জিজ্ঞেস করেন, পিরামিডের কোথায় থাকতে চান—নিচে না উপরে? উপরে থাকতে চাইলে ভিন্নভাবে চলতে হবে। এই কথায় রুবাবা দৌলার মাথায় জেদ চাপে যে তাকে কিছু করতে হবে। তিন মাস মনোযোগ দিয়ে পড়ালেখা করে তিনি প্রথম বিভাগে স্ট্যান্ড করেন এবং পত্রিকায় তার ছবি ছাপা হয়।

রুবাবা দৌলা তার সাফল্যের পেছনে পরিবারের সমর্থন ও নিজের জেদকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ