পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রাসেল আহম্মেদ সভাপতি নির্বাচিত
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার-পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের একটি স্থানীয় রেঁস্তোরায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
নতুন কমিটির নেতৃত্ব ও সদস্যবৃন্দ
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ। সহ-সভাপতি হয়েছেন আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই) এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ।
প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান) এবং আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)। কমিটির সদস্যরা হলেন— রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (দৈনিক আমাদের সময়), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।
নতুন কমিটির প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
অনুষ্ঠানে নতুন কমিটির নেতারা পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার মাধ্যমে প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসী সাংবাদিকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করার উপর জোর দেন।
এই কমিটি গঠনের মাধ্যমে পর্তুগালে বাংলা গণমাধ্যমের সংগঠনটি নতুন উদ্যমে কাজ শুরু করতে প্রস্তুত। নতুন নেতৃত্বের অধীনে প্রেসক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে, যা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের তথ্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
