ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা, ট্রাম্পের তীব্র ক্ষোভ
ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা, ট্রাম্পের ক্ষোভ

ইরানের বিরুদ্ধে রাতভর মার্কিন হামলার পর তেহরানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে।

ট্রাম্পের বক্তব্য

বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমার কাছে মনে হচ্ছে, এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না।'

তিনি ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, তারা 'অসুস্থ মানসিকতার' এবং 'সহিংস' মানুষ। ট্রাম্পের ভাষ্য, 'তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে তারা তা ব্যবহার করতো। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরমুজ প্রণালীতে হামলা

ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে উত্তেজনা না বাড়ানোর আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই সময়েই হরমুজ প্রণালিতে জাহাজে রকেট হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, 'আমরা বলেছিলাম, তোমরা শেষ বিদায়ের কাজ করো। কিন্তু তার বদলে তারা গতকাল জাহাজে রকেট ছুড়েছে। তাই গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়েছি।'

হত্যাচেষ্টার অভিযোগ

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, তাকে হত্যার চেষ্টা করছে ইরান। তার ভাষায়, ইরানের বিভিন্ন 'তালিকায়' তার নাম রয়েছে।

তিনি বলেন, 'তারা যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়। আমি তাদের সব তালিকাতেই আছি। আজ সকালে সেটিই দেখেছি। এখন পর্যন্ত হয়তো আমি ভাগ্যবান ছিলাম, কিন্তু এই ভাগ্য কতদিন থাকবে জানি না।'

ইরানকে 'ক্যানসার' আখ্যা

ইরানকে 'অশুভ' ও 'অসুস্থ' আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, 'এই ক্যানসারকে নির্মূল করতে হবে। ক্যানসারকে শুরুতেই কেটে ফেলতে হয়। আমি বিষয়টিকে সেভাবেই দেখি।'

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, বিবিসি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ