ইরান চুক্তি ভেঙেছে ট্রাম্পের দাবি, তবে ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ
ইরান চুক্তি ভেঙেছে ট্রাম্পের দাবি, ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের রূপরেখা চুক্তি ‘ভেঙে গেছে’ বলে ঘোষণা দিলেও, তেহরানের সঙ্গে চুক্তি হওয়া সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউসের বিবৃতি

হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে এবং প্রতিবেশীদের ওপর ইরানের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিটিকে ‘সব শেষ’ বলে ঘোষণা করেছিলেন। তবে সাংবাদিকদের অনুসন্ধান ও প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও একটি সমাধান খোঁজার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে।

ওই বিবৃতিতে সমঝোতা স্মারকের বিপক্ষে দেওয়া ট্রাম্পের মন্তব্যকে স্বীকার করে নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তবে যুক্তরাষ্ট্রও এর শর্তাবলি মেনে চলতে এখনও প্রস্তুত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কিন কর্মকর্তার বক্তব্য

ওই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল অত্যন্ত সুনির্দিষ্ট এবং পরিষ্কার ভাষায় তার অনুভূতি ব্যক্ত করেছেন। নিরীহ এসব জাহাজে ইরানের হামলাগুলো মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকটি মূলত দুই পক্ষের কার্যক্ষমতা বা আচরণের ওপর নির্ভরশীল। আর ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড চুক্তি ভঙ্গের এমন এক অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছেছে, যা কোনোভাবেই সফল আচরণ নয়।

সমঝোতা স্মারকের শর্ত

উল্লেখ্য এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালি দিয়ে ৬০ দিনের জন্য কোনও ধরনের শুল্ক বা টোল ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ দিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে ইরান দাবি করছে, এই চুক্তির পরও ওই করিডোর দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধিকার তাদের রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ