বেলুচিস্তানে আফগান হামলা, পাকিস্তানের কঠোর সতর্কবার্তা
বেলুচিস্তানে আফগান হামলা, পাকিস্তানের সতর্কবার্তা

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে মঙ্গলবার (৩০ জুন) রাতে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান সেনাবাহিনী হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে কেউ নিহত হননি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানের জবাব ও সতর্কবার্তা

পাকিস্তানের সেনাবাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, আফগান সেনাবাহিনীর নিক্ষিপ্ত ৪টি সামরিক ড্রোন তারা ভূপাতিত করেছে। সেনাবাহিনী সতর্ক করে বলেছে, আফগানিস্তান যদি পুনরায় হামলা চালায়, তাহলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে।

পূর্বের বিমান অভিযান

এর আগে, গত ২৮ জুন আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্যমতে, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন, যারা সবাই বেসামরিক ছিলেন। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ওই অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তালেবানের প্রতিক্রিয়া

অন্যদিকে, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৬ জন এবং আহত হয়েছেন ১৬০ জন। তালেবান সরকার এই বিমান অভিযানকে ‘কাপুরুষোচিত’ ও ‘নৃশংস’ বলে নিন্দা জানিয়েছে।

রোববার রাতে আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে জঙ্গি-সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে বিমান অভিযান চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মূলত সেই অভিযানের জবাব দিতেই বেলুচিস্তানে আফগান সেনাবাহিনীর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ