ব্লাড ওয়র্ম মুন: রক্তিম চাঁদের রহস্য ও পূর্ণ চন্দ্রগ্রহণের ধাপ
সন্ধ্যায় সূর্য ডুবে আঁধার নামলে পূর্ব আকাশে উঁকি দেয় রক্তিম চাঁদ, যা 'ব্লাড ওয়র্ম মুন' নামে পরিচিত। এই দৃশ্য দেখা যায় যখন পূর্ণিমা বা পূর্ণ চাঁদের সময় পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে।
চন্দ্রগ্রহণ কীভাবে হয়?
পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে 'ব্লাড ওয়র্ম মুনে' চাঁদ গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করে। এই পূর্ণ চন্দ্রগ্রহণ প্রায় এক ঘণ্টা ধরে স্থায়ী হয়, যা আকাশপ্রেমীদের জন্য একটি অসাধারণ দৃশ্য তৈরি করে।
চাঁদের রং পরিবর্তনের ধাপ
একটি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ হঠাৎ করেই লাল হয়ে যায় না, এটি ধাপে ধাপে নিজের রং বদলায়। শুরুতে চাঁদকে কিছুটা ধূসর দেখায়, এরপর ধীরে ধীরে তা কমলা এবং সবশেষে গাঢ় লাল রং ধারণ করে। তবে এই লাল রং কতটা উজ্জ্বল হবে, তা নির্ভর করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর। যদি বায়ুমণ্ডলে ধূলিকণা বেশি থাকে, তবে চাঁদকে অনেক বেশি গাঢ় এবং রক্তবর্ণ দেখায়। শেষে, চাঁদ লাল থেকে ধীর ধীরে ধূসর রঙে ফিরে আসে, যা গ্রহণের সমাপ্তি নির্দেশ করে।
এই মহাজাগতিক ঘটনা বিজ্ঞান ও প্রকৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে, কারণ এটি মহাবিশ্বের জটিলতা এবং পৃথিবীর অবস্থানের একটি জীবন্ত উদাহরণ।
