যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া তিন সপ্তাহের যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লেও ইরান ছাড়া অন্য আরব দেশগুলো সরাসরি অংশ নিচ্ছে না।
নামাজ আদায়ে বিধিনিষেধ
ধর্মীয় রীতি অনুসারে সাধারণত খোলা স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। তবে, সংঘাত ও ইরানি হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত মুসল্লিদেরকে ঐতিহ্যবাহী স্থানগুলোতে নামাজ না পড়ার জন্য বলা হয়েছে।
মসজিদের ভেতরে নামাজ
এই দেশগুলো শুধুমাত্র মসজিদের ভেতরেই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে। যেখানে সাধারণত হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন স্থানগুলোতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
ঈদুল ফিতর মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত হলেও চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এবারের উদযাপন ভিন্ন মাত্রা পেয়েছে।



