মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত কারও স্বার্থে নয়: চীন
মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত কারও স্বার্থে নয়: চীন

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি কারও স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। এ অবস্থায় অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

চীনের উদ্বেগ

মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং নতুন করে যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থ রক্ষা করে না। এ বাস্তবতায় সংশ্লিষ্ট সব পক্ষ যেন যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, আলোচনার গতি বজায় রাখে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পথে অটল থাকে বলে আশা করে বেইজিং।

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান

তার মতে, দ্রুত একটি সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যথাযথ পরিবেশ তৈরি হবে। চীন মনে করে, সংঘাতের কোনো সামরিক সমাধান নেই এবং সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনার টেবিলে ফিরে আসা উচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিন চিয়ান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে সমর্থন করা এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা। চীন এ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ